বেনাপোল চেকপোষ্ট বাজার কমিটির সভাপতি আজিজুল সাধারন সম্পাদক জসিম নির্বাচিত হয়েছে

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি:  বেনাপোল  চেকপোষ্ট বাজার কমিটিতে আজিজুল হক সভাপতি ও জসিম উদ্দিন সাধারন সম্পাদক নির্বাচিত  হয়েছে। বাজারের প্রায় দুই শতাধিক  ব্যবসায়িদের উপস্থিতিতে  এ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় বেনাপোল গ্রীন লাইন পরিবহন এর মধ্যে এ কমিটির ৫ সদস্যর নাম  ঘোষনা করেন বিশিষ্ট ব্যবসায়ি  ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল মালেক।
এর আগে চেকপোষ্ট এলাকার শতাধিক ব্যবসায়িদের উপস্থিতিতে তাদের মতামতে এ কমি অনুমোদন হয়।

ব্যবসায়ি ও রাজনৈতিক নেতা আব্দুল মালেক বলেন, বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় স্থানীয় ব্যবসায়ী জনপ্রতিনিধি সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দর পরামর্শক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়। কমিটিতে নেতা নির্বাচনের ক্ষেত্রে সততা, আদর্শ ও দায়িত্বশীল গুনাবলীর ব্যক্তিত্বদের প্রাধান্য দেওয়া হয়েছে। আগামিতে পথ চলতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

সভাপতি আজিজুল হক বলেন, সকল ব্যবসায়িদের  সমন্বয়ে আজ যে কমিটি গঠন করা হয়েছে তার গুরু দায়িত্ব আমার উপর পড়েছে। আমার প্রথম পদক্ষেপ থাকবে রাষ্ট্রের প্রধান ফটক বেনাপোল চেকপোষ্ট। এই পথে দেশী বিদেশী পর্যটক যাতায়াত করে থাকে। আর এখানে প্রতিনিয়ত ছিনতাই হয়। তাদের টাকা পয়সা অর্থ নিয়ে পলায়ন করে এক শ্রেনীর চক্র। এদের প্রথম নির্মুল করে দেশের ভাবমুর্তি তথা বেনাপোলের ভাবমুর্তি ফিরিয়ে আনা। এ বিষয়ে আমি সকল ব্যবসায়িদের সহযোগিতা কামনা করছি।

২১ সদস্যর মধ্যে ৫ সদস্যর নাম ঘোষনার মধ্যে রয়েছে সিনিয়র সহসভাপতি ইদ্রিস আলী ইদু, যুগ্ম সাধারন সম্পাদক হাসানুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম চয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *