তছলিম উদ্দীন, সাপাহার, (নওগাঁ) প্রতিনিধি: বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রাজধনী ঢাকায় আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হওয়ায় নওগাঁর পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ কতৃক ঢাকা বারিধারার ভাটারা এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে আটক করার খবর ছড়িয়ে পড়লে রাতেই পোরশা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর নেতৃত্বে পোরশা বাজার এলাকায় এবং শুক্রবার দুপুরে উপজেলা সদরে সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামানের নেতৃত্বে আনন্দ মিছিল ও রাস্তায় লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সাপাহারেও রাতেই সাবেক খাদ্যমন্ত্রীর গ্রেপতারের খবরে উপজেলা বিএনপি ও তার অংগসংগটনের লোকেরা উপজলা সদরের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল সহ মিষ্টি বিতরণ, অনুরুপভাবে নিয়ামতপুরেও শুক্রবার সকালে জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমানের নের্তৃত্বে উপজেলার গাবতলী মোড় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে সকল উপজেলায় সাবেক খাদ্যমন্ত্রীর বিচারের দাবীতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সাধারন জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। প্রতি উপজেলায় মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠান গুলোতে বিএনপি সহ সকল অংগসংগঠনের অসংখ্য নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।