দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান

মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান ) প্রতিনিধি ঃ বান্দরবান সদর উপজেলা ৪নং সুয়ালক ইউনিয়ন ৭ নং ওয়ার্ড “দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো :আনোয়ার হোসেনের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ( ১৩ অক্টোবর) রবিবার সকাল দশ ঘটিকায় দেওয়াই হেডম্যান পাড়া স. প্রা. বিদ্যালয়ে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সহকারী শিক্ষক ক্রংনিং ম্রো সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসি কমিটি সভাপতি য়ংয়াং ম্রো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো :আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষকমন্ডলী, অভিবাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদায় অনুষ্ঠানে সাগতিক বক্তব্যের সহকারী শিক্ষক মেনয়াং ম্রো বলেন, বর্তমানে এই বিদ্যালয়ে ১৫৬ জন ছাত্র /ছাত্রী অধয়ন করছে। তার মধ্যে প্রধান শিক্ষকসহ শিক্ষক ছিলেন মাত্র ৪ জন। বর্তমানের এই স্কুলের প্রধান শিক্ষক অনত্র জায়গায় বদিলি হয়েছিলেন গত ১৮ আগস্ট মাসে। আজকে প্রায় তিন মাস হয়ে গেলো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নেই আমাদের এই বিদ্যালয়ে । জানিনা একজন প্রধান শিক্ষককে আমরা কখন পাবো। বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন মাত্র তিন জন। কিন্তু বর্তমানে তিন জন শিক্ষক নিয়ে ১৫৬ জন ছাত্র ছাত্রীদের ক্লাসের পাঠদান করতে অনেক কষ্ট ও অসুবিধা হয়ে পড়েছে। তবুও যথাসাধ্য চেষ্টা করে চালিয়ে যাচ্ছি।

আরেকজন সহকারী শিক্ষক ক্রংনিং ম্রো অভিবাবকদের উদ্দেশ্যে বলেন, এই বিদ্যালয়টি আপনাদের সবার, আপনাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে এই বিদ্যালয়টিকে নিয়ে। আমরা হলাম কর্মচারী মত।আমরা আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আমাদের উর্ধতন কর্মকর্তা যেখানে যেতে বলা হবে, সেখানেই আমাদের চলে যেতে হবে। সুতরাং বিদ্যালয়টাকে টিকে রাখার জন্য এবং ভবিষ্যতে উন্নয়নের শিখরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিবাবকদের প্রতি সাহায্য-সহযোগিতা কামনা করেন এই শিক্ষক।

বক্তারা আরো বলেন, বান্দরবানে চিম্বুকের ১২ মাইল ওয়াই জংশন বাজার সংলগ্ন, এই বিদ্যালয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব পূর্ণ। এই বিদ্যালয়টাকে টিকে রাখার জন্য এবং উন্নয়নের শিখরে এগোতে ,অত্র বিদ্যালয়ের নামে যে সমস্ত কাজগুলো অসম্পূর্ণতা কাজ থেকে গেছে , তা অতি শীঘ্রই কাজ করলে বা সমাধান করলে ভাল হবে বলে মন্তব্য করেন।

বিদায়ী মধ্যমণি প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন তাঁর সহকারী শিক্ষক, অভিবাবক ও ছাত্র /ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্যের বলেন, আজকে ১৭ বছর ধরে আমি আমার হাতে গড়ার এই বিদ্যালয়টি। আমি যতটুকু পেরেছি, এই বিদ্যালয়টাকে উন্নতি করতে চেষ্টা করেছি। আপনারাও আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা ছিল বলে আজকে আমি আপনাদের জন্য কিছু করতে পেরেছি। ভবিষ্যতেও পাশে থেকে সাহায্য সহযোগিতা দিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন এই প্রধান শিক্ষক।

অনুষ্ঠানে এসএমসি কমিটি সভাপতি য়ংয়াং ম্রো বক্তব্য শেষে অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, এলাকাবাসী ও অভিবাবক পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেনের হাতে সন্মাননা ও পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *