মাহবুব, মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে পরিত্যক্ত অবস্থায় ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় উপজেলা সদরের ঘোষপাড়ার মোড় টু হাসানপুর পাকা সড়কের চকগোবিন্দ তিন মাথার মোড় এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
ওসি হাশমত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সামির ও কনস্টেবল মনির ওই এলাকায় অভিযান চালালে দুজন মাদক কারবারি একটি বস্তায় ফেন্সিডিলগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।