সাপাহারে বিএনপি দু’গ্রপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া

তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ জাতিয়তাবাদি দল বিএনপির ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে নওগাঁর সাপাহারে বিএনপির দু’গ্রæপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০জন কর্মী সমর্থক আহত হয়ে সাপাহার হাসপাতালে চিকিৎধীনাবস্থায় রয়েছে।

দলের বিভিন্ন নেতা কর্মী ও স্থানীয় লোকজনের নিকট থেকে জানা গেছে থানা কমিটি গঠনের জন্য জেলা কমিটির নির্দেশে সাপাহার উপজেলার গোয়ালা ও শিরন্টি ইউনিয়নে ইউনিয়ন কমিটি গঠনের জন্য শুক্রবার সকাল ১০টায় সাপাহার থানা বিএনপির কার্যালয়ে সাপাহারে থানা বিএনপির রফিকুল ইসলাম চৌধুরী বেনু ও মোকলেসুল রহমান মুকুল দু’গ্রæপের নেতা কর্মীদের নিয়ে এক বৈঠক বসে। বৈঠকে উক্ত দু’টি ইউনিয়ন কমিটি ইলেকশন না সিলেকশনে গঠিত হবে এ নিয়ে দু’গ্রæপের মধ্যে সুষ্ঠ সমাধান না হওয়ায় দুপর ১২টার দিকে বৈঠক স্থগিত করে নেতা কর্মীগন দলীয় কার্য্যালয় ত্যাগ করে বাহিরে যায়। রাস্তায় দু’গ্রæপের কর্মী সমর্থকদে মধ্যে কথাকাটাকাটির এক পর্য্যায়ে দু’গ্রæপের মধ্যে জিরো পয়েন্ট এলাকায় এক সংঘর্ষ বাধে এবং উভয় গ্রæপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উভয়ের লাঠি শোডার আঘাতে দু’পক্ষের শায়েদ, মোস্তাফিজুর রহমান বাদল, মাসুদ, মনসুর সহ কমপক্ষে২৫,৩০জন নেতা কর্মী আহত হয়ে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি হয়। এবিষয়ে গ্রæপ লিডার রফিকুল ইসলাম চৌধুরী বেনুর সাথে কথা হলে তিনি জানান যে, মুকুল গ্রæপের লোকজনেরা পরিকল্পিতভাবে আজকের বৈঠক পন্ড করে এবং তার গ্রæপের লোকজনেরাই আগে মারামারি শুরু করে। মুকুল গ্রæপের লোকজনের লাঠির আঘাতে আমার প্রায় ১০,১৫জন কর্মী সতর্থক আহত হয়েছে। অপর দিকে অন্য গ্রæপ লিডার মোকলেসুর রহমান মুকুল এর সাথে কথা হলে তিনিও একইভাবে প্রতিপক্ষকে দোষারোপ করেন তিনিও দাবী করে বলেন যে বেনু গ্রæপের লোকজনের লাটির আঘাতে আমার গ্রæপের অন্তত ১৫,২০জন লোক আহত হয়েছে। সংবাদ পেয়ে সাপাহার থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা জিরো পয়েন্ট এলাকা দখলে নেয়, রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও সেনা সদস্যদের তৎপরতায় এলাকার পরিবেশ সান্ত রেয়েছে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *