ভালো থাকার জন্য বই পড়া দরকার.. অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল

জাকির হোসেন নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ  ভালো থাকার জন্য বই পড়া দরকার। বই মানুষকে পরিচ্ছন্ন আর সঠিক পথে পরিচালিত করে। বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য সবাইকে আগ্রহী করতে হবে। উপরিউক্ত কথাগুলো বলেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বই পড়া কর্মসূচী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রাজশাহী বিভাগের তরফদার মোঃ আক্তার জামীল।
তিনি আরও বলেন, প্রত্যেক বিদ্যালয়ে এমন বই পড়া কর্মসূচী নিয়মিত চালু করতে হবে। ছাত্র-ছাত্রীদের সৃজনশীল হতে হবে। আর সৃজনশীল হতে হলে পাঠ্য পুস্তক ছাড়াও বিভিন্ন মনিষী সম্পর্কে, উপন্যাস, পত্রিকা পড়ার উপর জোর দিতে হব।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বই পড়া কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ।
এ সময় বক্তব্য রাখেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির,  উপজেলা একাডেমিক সুপার ভাইজার জাকির হোসেন, নবম শ্রেণির ছাত্রী খাদিজা আফসীন প্রমূখ।
অনুষ্ঠান শেষে বই পড়া কর্মসূচীতে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রাজশাহী বিভাগের তরফদার মোঃ আক্তার জামীল।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *