‘চলমান সিস্টেম পাল্টে আল্লাহর সিস্টেমে প্রত্যাবর্তন করতে হবে’-কুষ্টিয়ায় হোসাইন মোহাম্মদ সেলিম

আলীফ আজগর সবুজ প্রতিবেদক:  বিগত দুই যুগেরও বেশি সময় ধরে সিস্টেমপরিবর্তনের কথা বলে আসছে হেযরত তওহীদ।ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়াঅন্তর্বর্তী সরকার এখন সিস্টেম সংস্কারের কথাবলছেন। সরকার সংস্কারে হাতও দিয়েছেনইতোমধ্যে। আমরা বলছি এই সিস্টেমটাই ভুল। এইসিস্টেম সংস্কার করে কোনো লাভ হবে না। শান্তিআসবে না, সমাজ পরিবর্তন হবে না। এর আমূলপরিবর্তন করতে হবে। চলমান এই সিস্টেম পাল্টেআল্লাহর সিস্টেমে প্রত্যাবর্তন করতে হবে।’  

সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলাএকাডেমি  মিলনায়তনে ‘রাষ্ট্র সংস্কারেইসলামের সমাধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধানঅতিথির বক্তব্যে অরাজনৈতিক আন্দোলন হেযবুততাওহীদের সর্বোচ্চ নেতা  ইমাম হোসাইন মোহাম্মদসেলিম এসব কথা বলেন।

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, যে সিস্টেমটাকেবর্তমানে আমরা আঁকড়ে ধরে আছি, তার গোড়াতেইগলদ। গোড়ায় থাকা সেই গলদের ফলাফল হিসেবেআমাদের সামনে বহু সমস্যা দৃশ্যমান হচ্ছে। আরসবাই মিলে সেগুলো সমাধানের চেষ্টা করছে, অথচগোড়াতে কেউ হাতই দিচ্ছে না। গোড়াতে হাত দিতেহবে। সিস্টেমটাই পাল্টাতে হবে –মন্তব্য করেন হেযবুততওহীদের এই নেতা।

উৎকণ্ঠা প্রকাশ করে তিনি বলেন, বৈশ্বিকসন্ত্রাসবাদ পৃথিবীকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়েগেছে। বাংলাদেশেও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির জন্যদেশি–বিদেশি ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতে জাতি ওদেশকে নিরাপদ রাখতে ১৬ কোটি মানুষকে একটিসঠিক আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে।

মিথ্যা গুজব রটনা করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টিরমাধ্যমে সংগঠিত মব জাস্টিস ইসলামের সুমহানআদর্শের পরিপন্থী মন্তব্য করে তিনি বলেন, ছাত্রদেররক্তের বিনিময়ে সরকার পতনের মাধ্যমে যখনইসলাম প্রতিষ্ঠার জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টিহয়েছে তখন এক শ্রেণির উগ্রবাদীরা শুরু করলেনএর বাড়িতে হামলা ওর বাড়িতে হামলা, এই মাজারেহামলা ঐ দরবারে হামলা, প্রতিপক্ষ মত–ফেরকারবিরুদ্ধে আক্রমণ, লুটপাট, ভাংচুর, অগ্নিকাণ্ড। এটাকারোরই কাম্য নয়। আল্লাহ ও আল্লাহর রসুল (সা.) তার উম্মতকে এই শিক্ষা দেন নি। এতে করেমানুষের মাঝে ইসলাম ভীতি সৃষ্টি হচ্ছে।

এদিন হেযবুত তাওহীদের ইমাম হোসাইন মোহাম্মদসেলিমকে একনজর দেখতে এবং তার বক্তব্য শুনতেহাজারো মানুষের ঢল নামে কুষ্টিয়া জেলা শিল্পকলাএকাডেমি মিলনায়তনে। অনুষ্ঠান শুরুর আগেইহলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হলরুমেজায়গা না পেয়ে বাইরে খোলা জায়গা ও সড়কেঅবস্থান করে হাজারো কর্মী। ঘণ্টার পর ঘণ্টা তারাসেখানে অবস্থান করে হেযবুত তওহীদের ইমামকেএক নজর দেখার জন্য।

হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাসআলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিরবক্তব্য রাখেন হেযবুত তওহীদের প্রধান সমন্বয়কারীমো. নিজাম উদ্দিন,  মুখপাত্র ও আন্তর্জাতিকপ্রচার বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান, খুলনা–২ বিভাগের সভাপতি জসেব উদ্দিন, নারী ও শিশুস্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, খুলনা –২বিভাগের নারী সম্পাদক জেরিন সাইয়েরা, কুষ্টিয়াজেলা নারী সম্পাদক আম্মারা আক্তার শাপলা।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শ্রমও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. শরিফুলইসলাম, কেন্দ্রীয় কৃষি সম্পাদক মো. মোতালিব খান, মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতিশাহারুল ইসলাম, ঝিনাইদহ জেলা হেযবুততওহীদের সভাপতি তানভীর আহম্মেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *