বদলগাছী কোলা ইউ‌পি চেয়ারম‌্যান স্বপন বি‌স্ফোরক মামলায় গ্রেপ্তার

আবু সাইদ বদলগাছীঃ নওগাঁর বদলগাছীতে  কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ জানায় ককটেল বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়ে‌ছে । গত ৪ নভেম্বর রাতে মথুরাপুর ইউপির গোবরচাঁপা বাজারে ৩টি ককট্রেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এ ঘটনায়  বিএনপি উপ‌জেলা বিএন‌পির সদস‌্য বেলাল হোসেন সৌখিন বাদী হয়ে এজাহ‌রে নাম উ‌ল্লেখ ক‌রে  ৪০ জন ও অজ্ঞাত ১২০ জন কে আসামী করে বদলগাছী থানায় মামলা দায়ের করে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান  আলী বলেন উক্ত বিস্ফোরক মামলার ৩ নম্বর আসামী কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন। এ বিষয়ে বদলগাছী থানায় মামলা হওয়ার পর থেকে‌ সে পালিয়ে ছিল । গত ১২ নভেম্বর বুধবার দুপুরে নওগাঁ ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *