উপকূলীয় নারীদের অভিযোজিত ও টেকসই সবজী চাষে দক্ষতাবৃদ্ধিতে লিডার্সের ৪ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

তমালিকা মল্লিক প্রতিবেদকঃ  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয়অঞ্চলে কৃষি ও জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয়অঞ্চলে নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উদ্যোগগড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসবাংলাদেশ (ULAB)-এর যৌথ উদ্যোগে “বসত বাড়ির আঙিনায়অভিযোজিত এবং টেকসই সবজী চাষ” শীর্ষক ৪ দিনব্যাপী কর্মশালারউদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

লিডার্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেনলিডার্সের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব রণজিৎ কুমার বর্মন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রশাসনিক কর্মকর্তা জনাবমো: শওকৎ হোসেন, টিম লিডার জনাব অসিত মণ্ডল, এবং জনাবারেখা খাতুন, টিম লিডার (ভারপ্রাপ্ত)। এছাড়াও লিডার্সের অন্যান্যকর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।  

কর্মশালায় নারীদের অভিযোজিত ও টেকসই সবজী চাষ, বীজ উৎপাদনএবং সংরক্ষণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিতচ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা তৈরি করা হচ্ছে। এ উদ্যোগ উপকূলীয়নারীদের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন, এবংজলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেআয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।  

লিডার্সের এ উদ্যোগ জলবায়ু অভিযোজন প্রচেষ্টার একটি উদাহরণ এবংউপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে এটি উল্লেখযোগ্য অবদান রাখবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *