রাষ্ট্রব্যবস্থা সংস্কারে হেযবুত তওহীদের প্রস্তাবনা’

সারমিন সুলতানা চৈতী প্রতিবেদকঃ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪ সকাল ৯টায় রাজধানীরযাত্রাবাড়ীর গেন্ডারিয়ায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রেহেযবুত তওহীদ এর আয়োজনে হেযবুত তওহীদের সকলপর্যায়ের আমিরদের নিয়েসম্মেলন অনুষ্ঠিত হয়

সম্মেলনে হেযবুত তওহীদের সকল পর্যায়ের আমিরদেরসামনে আনুষ্ঠানিকভাবেরাষ্ট্রব্যবস্থা সংস্কারে হেযবুততওহীদের প্রস্তাবনা তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথিহেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদসেলিম

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়স্বাধীনতার পর থেকে বহু ধরনের সরকার ব্যবস্থা গঠনহয়েছে কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নেইবললেই চলেছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনেরপর অন্তর্বর্তীকালীন সরকার অধীনে বিভিন্ন দিক থেকেরাষ্ট্রব্যবস্থা সংস্কারের প্রস্তাব আসছেসাধারণ মানুষেরমধ্যেও একটা বৈষম্যহীন, অন্যায়, অবিচার, দুর্নীতি, অপরাজনীতিমুক্ত একটি রাষ্ট্রব্যবস্থা কায়েমের চেতনা সৃষ্টিহয়েছে, যেটা পূর্বেও ছিল

একটি রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বিরাজ করবে কি না তা নির্ভরকরেরাষ্ট্রে গৃহীত ব্যবস্থা, নিয়ম-কানুন বা সিস্টেমেরউপরেসিস্টেমটা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে কখনোইসেখানে শান্তি আসবে না। এজন্য প্রয়োজন একটা নির্ভুলব্যবস্থা বা সিস্টেমযা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়একমাত্র আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা, আল্লাহর দেওয়াসিস্টেম ইসলামই পারে ন্যায়, সাম্য, সুবিচার প্রতিষ্ঠা করেবৈষম্যহীন, অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে –মন্তব্য করেন তিনি

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, যদি আমরা বাস্তবিকঅর্থে শান্তি পেতে চাই তাহলে আমাদেরকে এই সিদ্ধান্তেআসতে হবে যে, আমরা সার্বভৌমত্বের প্রশ্নে, চূড়ান্তসিদ্ধান্তের প্রশ্নে আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম-বিধানমানবো না। আর যদি না মানি তাহলে ভিন্ন কথাকিন্তুশান্তিতে বসবাস করতে হলে আল্লাহর তওহীদের, সার্বভৌমত্বের বিকল্প নাই।

অনুষ্ঠানে হোসাইন মোহাম্মদ সেলিম রাষ্ট্রব্যবস্থা সংস্কারেইসলামের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেনএইরূপরেখায় আল্লার বিধানকে মানদণ্ড করে রসুল (সা.) এরপ্রতিষ্ঠিত রাষ্ট্রব্যবস্থাকে স্ট্যান্ডার্ড ধরে আধুনিক বাংলাদেশেরশাসনব্যবস্থা, রাষ্ট্রপ্রধানচেইন অব কমান্ড, প্রশাসনিককাঠামো, রাজনৈতিক দল, বিচার বিভাগ, শিক্ষাব্যবস্থা, সামরিক বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থব্যবস্থা, বিভিন্ন ধর্মের মানুষের প্রতি আচরণ, নারীঅধিকার, শাসকের সমালোচনাজবাবদিহিতা, পররাষ্ট্রনীতি, প্রকৃতি পুনরুদ্ধার, কৃষি ব্যবস্থা, পরিবহনব্যবস্থাসহ সকল বিষয় তুলে ধরেন

হেযবুত তওহীদের ঢাকা আমির ডা. মাহবুব আলমমাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দিন, প্রধানউপদেষ্টা খাদিজা খাতুন, হেযবুত তওহীদের মুখপাত্রআন্তুর্জাতিক প্রচার সম্পাদক মশিউর রহমান, নারী বিষয়কসম্পাদক রুফায়দাহ পন্নী, তথ্য সম্পাদক এস এম সামছুলহুদা প্রমুখএছাড়াও হেযবুত তওহীদের কেন্দ্রীয় সম্পাদকসকল পর্যায়ের আমিরগণ উপস্থিত ছিলেনঅনুষ্ঠানউপস্থাপনা করেন কার্যনির্বাহী সদস্য মোখলেছুর রহমানসুমন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *