মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্ট ও আমড়াখালী চেকপোষ্ট থেকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় ফেনসিডিল, শাড়ী,কম্বল, তৈরী পোশাক, কিসমিস, চকলেট, সনপাপড়ি ঔষধ এবং কসমেটিক্স পণ্য আটক করে। রোববার সকাল থেকে এসব পণ্য আটক করে। যার বাজার মুল্যা ৭১,৩৮,০২০ টাকা।
যশোর ৪৯ বিজিবি মেজর মোঃ ফারজিন ফাহিম এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যেমে জানান, এসব পণ্য ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা হচ্ছিল; যার জন্য দেশীয় শিল্প হুমকির মুখে। বেনাপোল চেকপোষ্ট আমড়াখালী চেকপোষ্ট এবং শাহজাদপুর বিওপি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। যার বাজার মুল্য ৭১,৩৮,০২০ টাকা।
অপরদিকে খুলনার পাসপোর্ট যাত্রী রুমানা জানান, ভারত থেকে ফেরার পথে কাস্টমস হয়ে বৈধ পথে তাদের কিছু কেনা কাটা নিয়ে আজ বাংলাদেশে আসে। কাস্টমস পাসপোর্ট এবং ল্যাগেজ দেখে তাদের ব্যাগেজ রুল অনুযায়ী ব্যাগ ছেড়ে দেয়। কিন্তু এ পণ্য নিয়ে সে খুলনায় যাওয়ার পথে আমড়াখালী নামক বিজিবির চেকপোষ্টে তার পণ্য রেখে দেয়। তার দুইটি কম্বল ও তিনটি শাড়ী বিজিবি রেখে দেয় তবে কোন স্লিপ দেয়নি।