সম্মানীপুরে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর ফ্রি মেডিকেল ক্যাম্প

আবু নাসের সিদ্দিক তুহিন,রংপুর: রংপুর সিটি করপোরেশন এলাকার ১৩ নং ওয়ার্ড এর সম্মানীপুর নগর স্বাস্থ কেন্দ্রে জুলফিকার নাইন এর উদ্যোগে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় গত কাল নগর স্বাস্থ কেন্দ্র চত্বরে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

উক্ত আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ একরামুল হক অত্যন্ত আনন্দমুখর পরিবেশে শতাধিক রোগী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রী স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ করেন।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন, প্রোগ্রাম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম,পাবলিক রিলেশন,শরিফুল ইসলাম , আবু নাসের সিদ্দিক তুহিন, ময়নুল হাসান লিটন, জাহিদ হাসান,সাকিব,সাব্বির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *