মোঃ সহিদুল ইসলাম ( মুকুল), কুষ্টিয়াঃ কুষ্টিয়া জেলা স্কুল হলরুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে লিখন কার্যক্রম ও শিক্ষক-শিক্ষিকা তাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে ৪-ঠা ফেব্রুয়ারি ২০২৩ ইংরেজি সকাল নয়টা থেকে দিনব্যাপী টোটাল ফিটনেস প্রোগ্রাম কার্য কারিতা দেখানো হয়েছে।
উক্ত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের অনুশীলনের উদ্দেশে ঢাকা থেকে এসেছেন ইয়োগা ইন্সপেক্টর অজয় পাল।
কুষ্টিয়ার পক্ষে অনুশীলন দেন টোটাল ফিটনেস ক্লাবের লিডার জোবাইদা আক্তার চন্দন।
বিভিন্ন রকম অনুশীলনদের মাধ্যমে গঙ্গাসন পদ্মাসন সুখী হওয়ার প্রক্রিয়া, শুদ্ধাসন এগুলো শিক্ষকদের অনুশীলন করান।
অজয় পাল বলেন সময়ের দাবিতে এগুলো শিক্ষক-শিক্ষিকার মাঝে অনুশীলন করানো হলো এ কারণে যে তারা ছাত্র-ছাত্রীদের মাঝে এ ধরনের জ্ঞান দান করে সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।