সাংবাদিক মনির বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মুলক মামলায় বেনাপোলে সাংবাদিক সমাজের মানববন্ধন

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: শার্শা থানার ওসি আব্দুল আলিম এর অপসারন এর দাবিতে এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দিনকাল এর শার্শা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম এর নামে ষড়যন্ত্রমুলক  মিথ্যা মামলা দিয়ে আটক এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সাংবাদিক সমাজ এর আয়োজনে  মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)  সকাল ১০ টার সময় বেনাপোল কাস্টমস হাউজের  সামনে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। ঘটনার ১৩ দিন পর মামলা করায় সন্দেহ হয়েছে মনিরকে  এক শ্রেনীর কুচক্রী মহল রাজনৈতিক ও সাংবাদিক পেশার প্রতি প্রতিহিংসা পরায়ন হয়ে এ ন্যাক্কার জনকভাবে এ  ঘটনা ঘটিয়েছে।  এ মানববন্ধন কর্মসুচতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক লোক সমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।

প্রধানবক্তা সহ মানববন্ধনে অংশগ্রহন করা সাংবাদিক মনির অনতি বিলম্বে মুক্তির দাবি জানান এবং কুচক্রী ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির আহবান জানান। সেই সাথে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম এর অপসারন দাবি করেন। সাংবাদিক মনির প্রায় দুই যুগের উপরে সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে আসছে। তার বিরুদ্ধে কোন চাদাবাজি বা অনৈতিক কর্মকান্ডের কোন কলংক নাই তার সাংবাদিকতার জীবদ্দশায়। তার লেখা ছিল অন্যায়ের বিরুদ্ধে, চোরাচালানীদের বিরুদ্ধে। তাকে তার পেশাগতভাবে হয়রানির জন্য একটি মিথ্যা নাটকিয় মামলা সাজানো হয়েছে। তাছাড়া শার্শা থানার ওসি কুচক্রী মহলের কাছে বিক্রি হয়ে এই সাজানো মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠিয়েছে। তার এই আচারনে গোটা পুলিশ বাহিনীকে প্রশ্নের সম্মুখিন করেছেন। দ্রুত এই ওসির প্রত্যাহার দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি শেখ দীনু আহম্মেদ, সাধারন সম্পাদক দেওয়ান মোরশেদ আলম। বেনাপোল প্রেসকাবের সহসভাপতি জামাল হোসেন, সাধারন সম্পাদক বকুল মাহবুব, বন্দরপ্রেসকাবের সাধারন সম্পাদক আজিজুল হক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বেনাপোল প্রেসকাবের সাজেদুর রহমান , নাসির উদ্দিন, জি এম আশরাফ, সীমান্ত প্রেসকাবের সভাপতি শহিদুজ্জামান শাহিন, সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী বাগআঁচড়া প্রেসকাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সেলিম আহম্মেদ, ঝিকরগাছা প্রেসকাবের সভাপতি রফিকুল ইসলাম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, বাকড়া প্রেসকাবের সভাপতি বিল্লাল হোসেন শার্শা প্রেসকাবের সভাপতি আহম্মদ আলী শাহীন, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সহ শার্শা উপজেলার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য একটি কুচক্রী মহল প্রতিহিংসা বশত গত ২৪ সেপ্টেম্বর এক ¯ু‹ল ছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। আবার ওই মামলায় নির্যাতনের ঘটনা দেখিয়েছে গত ১১ সেপ্টেম্বর। অর্থাৎ ঘটনার ১৩ দিন পর মামলাটি রুজু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *