কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শামীম আখতার, নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ই রমজান) উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক খায়রুল আনাম।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলটি পরিচালনা করেন কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ ও কার্যনির্বাহী সদস্য সরদার মেহেদী। সার্বিক সহযোগিতায় ছিলেন ফারজানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাজী রুহুল কুদ্দুস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, সহসভাপতি মাহাবুবুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সালাম মুর্শিদী, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক জাহিদ হাসান কার্যনির্বাহী সদস্য মাহাবুর রহমান, মেহেদী, নার্গিস পারভীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বায়সা (নূরপূুর) হেফজখানা ও কেশবপুর শিশু সদন (এতিমখানার) শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *