নিয়ামতপুরে রাতের আঁধারে কৃষকের ৪০০ গাছ কেটে ফেলল দূর্বৃত্তরা

জাকির হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর আড্ডা এলাকার মহাখাল মৌজায় এ ঘটনা ঘটে।

২ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাতের কোন একসময় দূর্বত্তরা এ ঘটনা ঘটায়।
এতে প্রায় চারশত আম্রপালি গাছ কেটে ফেলে দূর্বত্তরা যাহার আনুমাকি মূল্য প্রায় প্রায় ৮ লক্ষ টাক ।

বাগানের মালিকের ছেলে মোঃ নাজমুল হক বলেন, আমার বাবার এইটা ৬ বিঘার আম বাগান। আমি মোটামুটি ১ বছর থেকে পরিচর্যা করছি। সকাল বেলা পাশের জমির মালিক এসে দেখে ফোন করে খবর দেয় বাগানের প্রায় সব গাছ কাটা। তাৎক্ষণিক আমি ঘুম থেকে উঠে এসে দেখি সব গাছ কাটা। গাছ কে বা কারা কেটেছে তা জানি না কিংবা কারো সাথে শত্রুতা আছে তাও জানি না। কিন্তু এখানে ৮ শত এর বেশি গাছ আছে তাতে ৪ শত এর বেশি গাছ কাটা। তিনি বলেন, সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার জন্য থানায় অভিযোগ করেছি।

স্থানীয় জমির মালিক আসাদুল হক জানান, বাগানের পাশেই আমি গম বুনতে আসছিলাম। খানেক দূর থেকে দেখছি প্রচুর গাছ কাটা বাগানে। তখন বাগানের মালিকের ছেলে নাজমুলকে ফোন দিয়ে জানায়।

এ ব্যাপারে বাগানের মালিক মোঃ রজিবুল হক নিয়ামতপুর থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *