অনেকেই সাফল্য অর্জন করেছে প্রতিবন্ধকতা জয় করে

মোঃ সহিদুল ইসলাম(মুকুল), প্রতিনিধি কুষ্টিয়া: জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম বলেছে ন, প্রতিবন্ধীরা আমাদের সন্তান ।তারা আমাদের ভালোবাসার ভালোবাসা। এখন তারা সমাজের বোঝা নয়।

আমরা প্রতিটি সন্তানকে একইভাবে ভালোবাসবো এবং তাদের দিকে একইভাবে হাত বাড়িয়ে দেব।
ইতিমধ্যে আমাদের সমাজের ভিতর তাদেরকে সহযোগিতার মাধ্যমে অনেক উচ্চস্থানে দেখা গেছে এবং প্রতিবন্ধীরা ভালো স্থানে স্থান পেয়েছে।
শনিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন মানসিক দৃষ্টিতে সহানুভূতি দিয়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালে তারাও জীবনে ঘুরে দাঁড়াতে পারে। সাধারণ মানুষের মতো বাঁচার অধিকার তাদেরও রয়েছে। তাই তাদেরকে অনুপ্রেরণার মাধ্যমে এগিয়ে আনতে হবে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের সমস্যা দূর করতে পারিবারিক পর্যায়ে থেকে শুরু করে আন্তর্জাতিক মহলের বিশেষ মনোযোগ দিতে হবে। এ বিষয়ে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুরাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন এর মেডিকেল অফিসার ডাক্তার ইয়াসমিন আহমেদ প্রতিবন্ধী সেবা ও সহায়তার কেন্দ্রের কর্মকর্তা শামীম রেজা বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন পদের ব্যক্তিবর্গ ও জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *