জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর স্রষ্টা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন পালন পালিত হয়েছে। রবিবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলার শাখার আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জন্মদিন উপলক্ষে ফজলুল হক মনির অস্হায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন সাগরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, যুবলীগের সাধারণ সম্পাদক মোত্তালিব হোসেন বাবর, সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং কেক কেটে ৮৪ তম জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ।