নওগাঁর পত্নীতলায় মাদক সংশ্লিষ্ট অপরাধে মহিলা আটক

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্য সংশ্লিষ্ট অপরাধে জড়িত এক মহিলাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
শুক্রবার দিবাগত রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত উপজেলার পাইকড় গামের রাইহানের  স্ত্রী সুফিয়া (৪০) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদণ্ড  দিয়ে নওগাঁ জেলা কারাগারে পাঠায়।
উক্ত সুফিয়ার বিরুদ্ধে পূর্বেও দুটি  মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *