যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সুস্থতা কামনায় বেনাপোলে দোয়া মাহফিল

মো: আনিছুর রহমান বেনাপোল যশোর প্রতিনিধি: যশোর প্রেসক্লাবের সভাপতি জনাব মো: জাহিদ হাসান টুকুনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বেনাপোলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ জুলাই ২০২৬, শনিবার বাদ মাগরিব বেনাপোলের ডাবলু মার্কেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘হাবিবুর রহমান বিশ্বাস উন্নয়ন ফাউন্ডেশন, বেনাপোল, যশোর’-এর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,সহ সভাপতি মাসুদুর রহমান মিলন,সাহাবুদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে জনাব মো: জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *