মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌর সভার ৫ নং ওয়ার্ড দিঘিরপাড় এলাকায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসন্ন পৌর নির্বাচনে ৫ নং ওয়ার্ড দিঘিরপাড় ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় বেনাপোল ফুটবল জুনিয়র একাদশ ও বেনাপোল টাইটান ফুটবল একাদশ একে অপরের মোকাবিলা করে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে, রাহাদ ট্রেডার্স স্পোর্টিং কাব, দিঘিরপাড় স্পোর্টিং কাব, রকি ফুটবল একাদশ ভবেরবেড়, বেনাপোল প্রাইভেট কার একাদশ
যশোর ফুটবল একাদশ,ও সাইফুল ফুটবল একাদশ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। জমকালো এই আয়োজনে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।