জয়দেব কুমার জোদ্দার: তুরস্কের আন্টালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর অংশ হিসেবে ১৮ নভেম্বর “Closing the Finance Gap for Resilient, Locally Led Food Systems” শীর্ষক একটি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তোলারউদ্যোগকে কীভাবে সহজলভ্য, পূর্বানুমানযোগ্য ও দীর্ঘমেয়াদি জলবায়ুঅর্থায়নের মাধ্যমে সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে অনুষ্ঠানে আলোচনাহয়। আলোচনায় স্থানীয় জনগোষ্ঠী যেন শুধু প্রকল্পের সুবিধাভোগী না থেকেঅভিযোজন পরিকল্পনা, অর্থায়নের অগ্রাধিকার নির্ধারণ এবং বাস্তবায়নপ্রক্রিয়ায় কার্যকর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পায়—তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, কেনিয়ারওয়াজির কাউন্টির গভর্নর H.E. Ahmed Abdullahi Mohamed, Solidaridad Asia-এর Sumit Roy, International Institute for Environment and Development (IIED)-এর Dr Rojy Joshi, International Rice Research Institute (IRRI)-এর Jon Hellin এবংInternational Fund for Agricultural Development (IFAD)-এরবহুপাক্ষিক জলবায়ু ও পরিবেশ তহবিল-সংশ্লিষ্ট প্রতিনিধি Pierre-Yves Guedez অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন Alliance of BioversityInternational and CIAT-এর James Stapleton।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রায় তিন দশকের কাজের অভিজ্ঞতা তুলেধরে লিডার্স জানায়, ঘন ঘন দুর্যোগ ও জলোচ্ছ্বাস, অনিয়মিত বৃষ্টিপাত, লবণাক্ততার বিস্তার, জীবিকার সংকট, দারিদ্র্য এবং দুর্বল অবকাঠামোরকারণে উপকূলীয় জনগোষ্ঠী বহুমাত্রিক ঝুঁকির মুখে রয়েছে। এসব সংকটখাদ্যনিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বাস্তুচ্যুতি ও অভিবাসনেরঝুঁকিও বাড়াচ্ছে।
লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল বলেন, এসব সংকটমোকাবিলায় বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণেসমন্বিত অভিযোজন কার্যক্রম প্রয়োজন। এ লক্ষ্যে লিডার্স কমিউনিটি রিস্কঅ্যাসেসমেন্টের মাধ্যমে ঝুঁকি নিরূপণ করে গ্রাম থেকে উপজেলা পর্যায়েLocal Adaptation Plan of Action (LAPA) প্রণয়নে সহায়তা করছে, যাবাংলাদেশের National Adaptation Plan (NAP)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এই উদ্যোগের আওতায় কৃষক সংগঠন গঠন, জলবায়ু মাঠ–বিদ্যালয়, জলবায়ু–সহনশীল কৃষি বিষয়ে প্রশিক্ষণ, লবণাক্ততা ওপ্রতিকূলতা–সহনশীল ধান ও সবজির বীজ সরবরাহ, খাল–পুকুর খনন এবংবৃষ্টির পানি সংরক্ষণের জন্য গভীর নলকূপ স্থাপনের মতো কার্যক্রমপরিচালিত হচ্ছে।
পাশাপাশি মালচিং, অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (AWD) ও ড্রিপসেচের মতো পানিসাশ্রয়ী প্রযুক্তি, প্রদর্শনী খামার, কৃষিভিত্তিক ব্যবসা ওবাজারসংযোগ উন্নয়নে কাজ করা হচ্ছে। সুপেয় পানির সংকট কমানো, বিকল্প জীবিকা, ম্যানগ্রোভ সংরক্ষণ এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায়তরুণদের সম্পৃক্ত করাও এই সমন্বিত উদ্যোগের অংশ। লিডার্স-এর তথ্যঅনুযায়ী, উপকূলীয় অঞ্চলে এ ধরনের কার্যক্রমের আওতায় ৬০ হাজারেরবেশি পরিবার যুক্ত হয়েছে; এর লক্ষ্য খাদ্য উৎপাদন, খাদ্যনিরাপত্তা ওমানুষের মর্যাদা বৃদ্ধি করা।
লিডার্স আলোচনায় তুলে ধরে যে, স্থানীয় সংগঠনগুলোর জন্য অনেকজলবায়ু অর্থায়ন ব্যবস্থায় আবেদন ও অর্থপ্রাপ্তির প্রক্রিয়া জটিল। সরাসরিঅর্থায়নের সুযোগ সীমিত এবং স্থানীয় প্রতিষ্ঠানের নিজস্ব সক্ষমতা, জনবলও সমন্বয় জোরদারে পর্যাপ্ত বরাদ্দ থাকে না। ফলে মাঠপর্যায়ে চাহিদা বেশিথাকা সত্ত্বেও প্রকল্পের এলাকা, কার্যক্রম ও উপকারভোগীর সংখ্যা কমিয়েআনতে হয়।
আরেকটি বড় সমস্যা হলো খণ্ডিত ও স্বল্পমেয়াদি অর্থায়ন। উপকূলীয়এলাকায় খাদ্য উৎপাদন, পানির নিরাপত্তা, জীবিকা, অবকাঠামো ওপ্রতিবেশব্যবস্থার সুরক্ষা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। কিন্তু অনেক ক্ষেত্রে দাতাসংস্থা বা সরকারি বিভিন্ন বিভাগ আলাদা আলাদা খাতে সহায়তা দেয়।ফলে একই জনগোষ্ঠীর বহুমাত্রিক ঝুঁকি সমন্বিতভাবে মোকাবিলা করা কঠিনহয়ে পড়ে।
স্থানীয় সংগঠন ও কমিউনিটি গ্রুপগুলোকে সীমিত সম্পদ নিয়ে পরিকল্পনা, বাস্তবায়ন ও পরিবীক্ষণের দায়িত্ব পালন করতে হয়। অথচ স্থানীয় সক্ষমতাবৃদ্ধি, সমন্বয় এবং দীর্ঘমেয়াদি কমিউনিটি মালিকানা নিশ্চিত করার জন্যপ্রয়োজনীয় বিনিয়োগ অনেক ক্ষেত্রেই অপর্যাপ্ত। জলবায়ু অর্থায়নেরপ্রতিশ্রুতিকে মাঠপর্যায়ের কার্যকর উদ্যোগে রূপ দিতে অনুষ্ঠানে কয়েকটিঅগ্রাধিকার তুলে ধরেন মোহন কুমার মন্ডল।
অনুষ্ঠানের আলোচনায় স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজনেরনীতিমালার সঙ্গে জলবায়ু অর্থায়নের সামঞ্জস্য এবং জনগোষ্ঠী, স্থানীয়সংগঠন, সরকার, গবেষণা প্রতিষ্ঠান, অর্থায়নকারী ও বেসরকারি খাতেরমধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তা গুরুত্ব পায়। মূলবার্তা হলো—স্থানীয় জনগোষ্ঠী ইতোমধ্যে বাস্তবসম্মত সমাধান তৈরি করছে; এখন প্রয়োজন সেই উদ্যোগগুলোকে টেকসই ও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতেউপযুক্ত অর্থায়ন ও সহযোগিতা নিশ্চিত করা। উল্লেখ্য যে, লিডার্স বাংলাদেশের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি বিশেষত দেশেরদক্ষিণ–পশ্চিম উপকূলীয় অঞ্চলের জলবায়ু–ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সঙ্গে কাজকরে। জলবায়ু পরিবর্তন অভিযোজন, পানির নিরাপত্তা, সহনশীল জীবিকা, কৃষি, প্রতিবেশব্যবস্থার সংরক্ষণ, জেন্ডার সমতা এবং জনগোষ্ঠীর নেতৃত্বেউন্নয়ন লিডার্স এর কাজের প্রধান ক্ষেত্র।