কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের নানা আয়োজনে গত বুধবার (৫ই আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে পৌর শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিবাদ্য “জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ”।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ,

পজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর সাঈদুর রহমান সাঈদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেশবপুরের প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন, জুলাই যোদ্ধা মাশফি চৌধুরী অরিন, মিরাজুল ইসলাম সিতাব প্রমূখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ড।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। গণঅভ্যুত্থান একটি গণআন্দোলনই নয়, এটি একটি পূনর্জাগরণ। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ অর্জন ধরে রাখার আহবান জানান।

আলোচনা সভা শেষে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা গাছের চারা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

 

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা তথ্য অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা,  পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক আব্দুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *