হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা : স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ-এর জাতীয় শোক দিবসের ভার্চুয়াল সভা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সময় অপরাহ্ন সাড়ে ১২টায় ও বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আকম বাহাউদ্দিন নাছিম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেবেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর ।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিভিন্ন গুনীজন। ।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী কবি, সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট, মানবাধিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে গঠিত সংগঠনের ভার্চুয়ালি সভায় সবাইকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের পক্ষথেকে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ।এতে সভাপতিত্ব করবেন সংগঠনের আহবায়ক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বিশিষ্ট কলামিস্ট মানিক লাল ঘোষ ।