ব্যবসায়ী নয় সেবায় ব্রত হজ কাফেলা ইবনে রইছ ইয়ার ট্রাভেলস

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর নওগাঁ  : ব্যবসায়ী নয় সেবায় ব্রত হজ কাফেলা ইবনে রইছ ইয়ার ট্রাভেলস এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই কাফেলা সৎ ও দায়িত্বশীল একটি হজ এবং উমরা এজেন্সি।
যার মূলনীতি বা স্লোগান, যার লক্ষ্য হলো হজে গমনাগমনকারী আল্লাহর মেহমানদের বাণিজ্যিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা প্রদান করা। ইসলামে হজ একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ ইবাদত। তাই একে কেবল মুনাফা অর্জনের মাধ্যম বা “মনোপলি ব্যবসা” না বানিয়ে হাজিদের সঠিক গাইডলাইন ও সুযোগ-সুবিধা দেওয়াকে এই কাফেলা নিজেদের প্রধান দায়িত্ব মনে করে। এই কাফেলার নির্বাহী পরিচালক মো.আব্দুর রফিক চাকুরীর সুবাদে দীর্ঘ তিন যুগ ধরে মক্কা-মদিনায় অবস্থান করেছিলেন। তিনি ছিলেন বিভিন্ন ভাষার একজন দক্ষ আলিম। তিনি নিজেই কাফেলা পরিচালনা করেন এবং তাঁর দক্ষতা ও আচার ব্যবহারে বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে প্রতিটি হাজী মুগ্ধ। হাজীদের হেরাম শরীফের কাছে রাখা এবং দেশীয় খাবার পরিবেশনে আরো মুগ্ধ কাফেলার হাজিগণ। মহাদেবপুর সদরের মদিনা মার্কেটের মালিক ৮৫ বছরের বৃদ্ধা আয়েশা খাতুন এই কাফেলায় যুক্ত হয়ে সঠিকভাবে ওমরা পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করে। সাংবাদিক ও কবি মোহাম্মদ আককাস আলী জানান,কথা আর কাজের মধ্যে যাদের মিল আছে তারাই প্রকৃত ধার্মিক। এই হজ কাফেলার নির্বাহী পরিচালক মো.আব্দুর রফিক মামা রোজগারের উদ্দেশ্যে নয় বরং সেবার উদ্দেশ্যেই তাঁর মূল লক্ষ্য। তাঁর সততার ছোঁয়ায় এলাকার ভ্যানচালক থেকে শুরু করে ধনী গরীব এর মুখে মুখে এখন হজ কাফেলা ইবনে রইছ ইয়ার ট্রাভেলস নাম। এই সিনিয়র সাংবাদিক আরো জানান,রফিক মামা নিজেই মোয়ালিন হয়ে প্রতিটি হাজীর সার্বিক তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে আমি মুগ্ধ। এই কাফেলার নির্বাহী পরিচালক আব্দুর রফিক জানান,যতদিন বেঁচে থাকব ততদিন হাজীদের যেন সঠিক সেবা দিতে পারি এবং আল্লাহতালা আমাকে যেন কথা ও কাজের মধ্যে গরমিল না রাখে সেই আশাবাদ ব্যক্ত করি মহান রবের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *