মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: বেনাপোল অঞ্চলের উন্নয়নে নিবেদিতপ্রাণ স্বপ্নবাজ রাজনৈতিক ব্যক্তিত্ব, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই-সংগ্রাম চালিয়ে গেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যশোর জেলা যুবদলের এই অগ্রসৈনিক বেনাপোলের সাধারণ মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে থেকেছেন এবং যুবদলকে সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮ টার সময় তিনি বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ডে ব্যাপক গনসংযোগ চেয়ে দোয়া চান।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী ও তাইজুল ইসলাম বকুল। বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী।
যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন হোসেন, আক্তরুুজ্জামান জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও রাসেল আহমেদ, এবং শ্রমিক নেতা আহমদ আলী।
অনুষ্ঠানে বক্তারা এলাকার সাধারণ মানুষের অধিকার আদায় এবং সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।