সততা ও দক্ষতার পুরস্কারে ভূষিত হলেন কোর্ট ইন্সপেক্টর আনিসুর রহমান

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:  নওগাঁ সদর কোর্ট এবং জেলার বিভিন্ন থানায় রক্ষিত মালামাল সরকারি নির্দেশনা ও বিধিবিধান অনুসরণপূর্বক ধ্বংস /নিষ্পত্তি কার্যক্রম  করতে  বিশেষ ভূমিকা রাখায় কোর্ট ইন্সপেক্টর মো. আনিসুর রহমানকে সম্মাননা উপহার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।
সরকারি মালামাল নিষ্পত্তির এ কার্যক্রমে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সহযোগিতা করায় কোর্ট ইন্সপেক্টর এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
নওগাঁ জেলা পুলিশের এ ধরনের স্বীকৃতি দায়িত্ব পালনে উৎসাহ, পেশাদারিত্ব ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *