বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন পেশাজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের দৈনন্দিন সমস্যা এবং প্রত্যাশার কথা তুলে ধরেন।
নির্বাচিত হলে যেসব অগ্রাধিকার থাকবে ইমদাদুল হক ইমদাদের: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিশৃঙ্খলাপূর্ণ জনবান্ধব পৌরসভা প্রতিষ্ঠা। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, উন্নত যোগাযোগব্যবস্থা ও টেকসই রাস্তাঘাট নির্মাণ। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন ও তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ।
স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী ও তাইজুল ইসলাম বকুল।
এছাড়াও অঙ্গসংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী।
কৃষকদল, ছাত্রদল ও শ্রমিক নেতাদের মধ্যে জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন তুহিন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও রাসেল আহমেদ এবং শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।
গণসংযোগ শেষে ইমদাদুল হক ইমদাদ পৌরবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব শহরে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন