শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় স্কুলের পাশে দোকানে খাবার জিনিস কিনতে গিয়ে দোকানদার কর্তৃক ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ৯ বছর বয়সি এক ছাত্রী। ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে সোমবার ৭ সেপ্টেম্বর বেলা ১১ টারদিকে নওগাঁর রাণীনগর উপজেলার পারইল বাজারে।
এঘটনার পরই স্থানিয়রা অভিযুক্ত মুদি দোকানদার মোজাম্মেল হক ওরফে মজা (৭০) কে আটক করে রাখেন। ঘটনার খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন জনতা। আটককৃত মুদি দোকানদার মোজাম্মেল হক ওরফে মজা পারইল হাট-খোলাপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে। এলাকাবাসী সুত্রে জানা যায়, স্থানিয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রী বাসা থেকে সোমবার সকালে স্কুলে যায়। এক পর্যায়ে বেলা আনুমানিক ১১টারদিকে স্কুলের পাশে মোজাম্মেল হক মজা’র দোকানে খাবারের জন্য জিনিস কিনতে যান। এসময় মোজাম্মেল হক ওরফে মজা ছাত্রীকে দোকানের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা করলে ছাত্রী চিৎকার করতে থাকে।
ছাত্রীর চিৎকার শুনে স্থানিয় লোকজন এগিয়ে এসে ছাত্রীকে উদ্ধার করে এবং ধর্ষণ চেষ্টার অভিযোগে দোকানদার মোজাম্মেল ওরফে মজা’ কে আটক করে রাখেন। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত দোকানদার মোজাম্মেল হক মুজা’ কে আটক পূর্বক থানা হেফাজতে নেয়। সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দোকানদার মোজাম্মেল হক মজা’ কে আটক করে থানায় নিয়ে এসেছে। এঘটনায় মামলার পক্রিয়া চলছে।