শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় এক হাজার টাকা মূল্যমানের মোট ৫ টি জাল টাকার নোট সহ পুরুষ মানুষ রুপ ধারণকারী একজন নারী কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা সদর উপজেলা পরিষদের সামনে কাঁচা বাজার থেকে উপস্থিত লোকজনের সহায়তায় এক হাজার টাকার ৫ টি জাল টাকা সহ নারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ৫টি এক হাজার টাকা মূল্যের জাল নোট সহ গ্রেফতারকৃত পুরুষ মানুষ রুপ ধারণকারী নারী হলেন, নওগাঁর রাণীনগর উপজেলার ঝিনা গ্রামের খোরশেদ আলম এর মেয়ে মোছাঃ খুশি আক্তার (২৩)। এব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করার পর গ্রেফতারকৃত আসামীকে রবিবার বিকেলে নওগাঁ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।