বদলগাছীতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

ছানোয়ার হোসেন বদলগাছি (নওগাঁ) বিশেষ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং দলটির কথিত আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার সকালে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার নেতৃত্বে দলীয় অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে গিয়ে তা শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, জ্যেষ্ঠ সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিকেরা সবাই ঐক্যবদ্ধ। ভারতীয় দালালদের বাংলাদেশে কোনো জায়গা দেওয়া হবে না। সন্ত্রাসীদের এ দেশের মাটিতেই বিচারের মুখোমুখি করা হবে। দেশের মানুষ বুঝতে পেরেছে, মাফিয়া হাসিনার দল আগুন ও পেট্রোল সন্ত্রাসের সঙ্গে জড়িত। এ কারণেই তার ফ্যাসিবাদী দলের নেতাকর্মীরা সারা দেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে।
তিনি আরও বলেন, হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত তৎপর রয়েছে। আমরাও তাকে ফেরত চাই। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে হাতকড়া পরিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকর করা হবে।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *