নিজস্ব সংবাদদাতা, বান্দরবানঃ বান্দরবানের রুমা- বগালেক রাস্তায় সড়ক দুর্ঘটনায় নিহতেদর রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের নিজ গ্রাম দুর্গম থাইক্ষ্যং পাড়ায় পৌঁছে গেছে। মা মেয়েসহ পাঁচ নারীকে বুধবার (২২ মার্চ) বিকালে খ্রিষ্ট ধর্ম ও সামাজিক নিয়ম অনুযায়ী কবর দেয়া হবে।
এ তথ্য নিশ্চিত করেন রেমাক্রীপ্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম।
এ প্রতিবেদক’কে মুঠোফোনে ইউপি চেয়ারম্যান জিরা বম বলেন মঙ্গলবার (২১ মার্চ) সকালে মুনলাই পাড়া থেকে নিহত আত্মীস্বজন ও পাড়াবসীরা রাস্তার একটি অংশে কাঁধে বহন করে এবং চাঁদের গাড়িতে করে রুমা সদর হতে ২৮কিলোমিটার দুরত্বে অবস্থিত থাইক্ষ্যং পাড়ায় বিকাল ৪টায় লাশের কফিন পৌঁছান।
রেমাক্রী প্রাংসা ইউনিয়নের চেয়ারম্যান জিরা বম বলেন আহত ও নিহতরা সবাই রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং তারা রুমা সদরে ভিজিডি কর্মসূচি আওতায় জমাকৃত সঞ্চয় ফেরত টাকা উত্তোলন করতে আসছিল ।
স্থানীয় জনপ্রতিনিধিদের সূত্রে জানা যায়, সোমবার(২০ মার্চ)
বান্দরবানের রুমা বগালেকের ঝুঁকি পূর্ণ ঢালু রাস্তায় যাত্রীবাহী দুটি টিএস গাড়ী (মিনি ট্রাক) নিয়ন্ত্রন হারিয়ে আরেকটি ট্রাকে ধাক্কা দিলে খাদের নীচে পড়ে গেলে ঘটনাস্থলে পাঁচ নারীসহ ছয়জন নিহত হন।
নিহত পাঁচ নারী হলেন- থাইক্ষ্যং পাড়ার বাসিন্দা লালমুনরুয়াত বম’র স্ত্রী নুনথারময় বম(৩৫), সানসোয়ালের মেয়ে লিমময় বম(২৩), স্বামী জৌমুনরেম বমের স্ত্রী লালভারকিম (৪০) ও তার মেয়ে জিংঠাতসিয়াম(১৫), ও মুনথাং বমের স্ত্রী জিংহোম বম(৪৫) । নিহত শ্রমিক হ্লাগ্যপ্রু খিয়াং(৪৫) বান্দরবান সদর উপজেলায় কুহালং ইউনিয়নের গুংগুড়ো পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। নিহতের লাশ সোমবার রাত সাড়ে তিনটার দিকে গুংগুড়ো পাড়ায় নিজ বাড়িতে পৌছেন।
বান্দরবান সদরে কুহ্লালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য উসামং খিয়াং বলেন সড়ক দুর্ঘটনায় নিহত হ্লাগ্যপ্রু খিয়াং এর লাশ আজ বুধবার (২২ মার্চ) বিকালে সামাজিক নিয়মে পাড়ার কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি বলেন নিহত হ্লাগ্যপ্রু ট্রাক ড্রাইভার সুমন এর অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিল। স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র মতে, সড়ক দুর্ঘটনায় আরো ১৪ জন আহত হন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং চারজনকে বান্দরবানে সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা বামংপ্রু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুত্বর আহত তিনজনের একজনকে সফল অস্ত্রোপাচার হয়েছে। গুরুত্বর আরও দুইজনকে আজ কাল এর মধ্যে অস্ত্রোপাচার করা হবে বলে সংশ্লিষ্টরা তাঁকে জানিয়েছেন। এ কথা বলেন- ইউএন মামুন শিবলী ।
উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেন এর আগে রুমা উপজেলায় কোনো সড়ক দুর্ঘটনায় একসাথে এতো কখনো প্রাণ হারায়নি।
স্থানীয়দের সুত্রে জানা যায়, রুমার রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের সুনসং পাড়া ও থাইক্ষ্যং পাড়া থেকে ট্রাক গাড়িতে করে রুমা বাজারে আসছিল। যাত্রী বোঝাই ট্রাকটি বগালেক ও কমলাবাজার ঠিক মাঝামাঝি এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ ঢালুতে নামার সময় রুমার দিক থেকে মালবোঝাই পেছনে গাড়ির নিয়ন্ত্রণ হাড়িয়ে সামনে থাকা গাড়িকে সজোড়ে ধাক্কা দিলে দুটি গাড়ি পাহাড়ের গভীর খাদে পড়ে। এতে পাঁচজন নারী ও একজন শ্রমিকসহ ঘটনাস্থলে ছয়জন নিহত এবং ১৪জন আহত হন।