বিরোধী দলকে নির্মূল করার নীল নকশার অংশ-মির্জা ফখরুল

কালের সংবাদ ডেস্কঃ গত সোমবার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানকে রাজনীতির বাইরে রাখতেই মিথ্যা মামলার বিচার কাজ শুরু করেছে।

নির্বাচনের আগে পরিকল্পিতভাবে সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন।

তিনি বলেন, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় চার্জ গঠন ও বিচার শুরু করার আদালতের নির্দেশের বিষয়ে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।

বিরোধী দলকে নির্মূল করার নীল নকশার অংশ হিসেবে ১/১১ অবৈধ সরকারের সঙ্গে যোগসাজশে গণতন্ত্র ও স্বাধীনতার শত্রুরা পরিকল্পিতভাবে জিয়া পরিবারের সকল সদস্যসের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রহসনমূলক বিচার ও ফরমায়েসি রায়।

সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা মামলার বিচার কাজ শুরু করার লক্ষ্য হচ্ছে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানকে রাজনীতির বাইরে রাখা। প্রকৃতপক্ষে অবৈধ সরকার বাংলাদেশকে গণতন্ত্রহীন একটি একদলীয় শাসন ব্যবস্থা রাষ্ট্রে পরিণত করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *