মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২৫\\৩ জয়পুরহাটের সদর থানাধীন পাচুরচক এলাকা থেকে আন্তঃজেলা সংবদ্ধ চোর চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার এবং ১টি ইজিবাইক উদ্ধার করেছে জয়পুরহাট র্যাব-৫।এছাড়াও তাদের কাছ থেকে একটি মোবাইল ও সিম কার্ড উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন ১.মোঃ আশরাফ আলী আকন্দ (৫৫) ক্ষেতলাল উপজেলার বড়তারা কুটিরপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে ও ২.জয় ইসলাম রাজ (২০) জয়পুরহাট সদর উপজেলার পাচুরচক ফকিরপাড়া গ্রামের কাজী জহুরুল ইসলাম ছেলে। জয়পুরহাট র্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত মূলহোতা মোঃ আশরাফ আলী আকন্দ (৫৫) ইজিবাইক চোর চক্রের একজন সক্রিয় সদস্য ও জয় ইসলাম রাজ (২০) সহযোগী হিসেবে কাজ করে। তারা দীর্ঘ দিন ধরে এই চোর চক্রের সাথে জড়িত,তারা জয়পুরহাট সদর ও আশেপাশের এলাকায় চোরাই ইজিবাইক বিক্রি করে আসছিল। চোরাই ইজিবাইক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।