আমি নির্বাচিত হলে প্রথমেই মহাদেবপুর-বদলগাছীকে মাদকমুক্ত করবো: ফজলে হুদা

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক,বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি  ফজলে হুদা বাবুল বলেছেন,আমি নির্বাচিত হলে প্রথমেই  মহাদেবপুর-বদলগাছীকে মাদকমুক্ত করবো। তিনি আরো বলেন,মহাদেবপুর- বদলগাছীর বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো।

রোববার  (১৪ডিসেম্বর) দুপুরে ডাকবাংলো মাঠে ধানের শীষের সমর্থক গোষ্ঠী আহবায়ক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব সেকেন্দার আলী ও মতিউর রহমানের সঞ্চালনায় মহাদেবপুর উপজেলার ৯০টি ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের অংশগ্রহণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম,সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউর আযম টুটুল, জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান

বাচ্চু,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন দোহা,জেলা যুবদলের সিনিয়র আহবাহক একেএম রওশন আলম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নানু, বিএনপি নেতা হাজী আককাস আলী, ইনামুল হক,ইউপি চেয়ারম্যান ইনামুল ইসলাম, রামপ্রসাদ ভদ্র, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও মহিলা দল।

এ,সময় কয়েক হাজার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন। দোয়া পরিচালনা করেন নওগাঁ-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক,বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি  ফজলে হুদা বাবুল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *