বেনাপোল পৌর নির্বাচনে মেয়র পদে এলাকাবাসির দাবি ইমদাদকে মনোনায়ন দেওয়ার

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক ইমদাদ। নির্বাচনকে সামনে রেখে বেনাপোল পৌর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বেনাপোল বাজারে হোটেল সানরুপে রাত সাড়ে ৮ টার সময়এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. ইমদাদুল হক ইমদাত।
প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক বলেন, “আমি এই জনপদের সন্তান। দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি। ছাত্রদল থেকে শুরু করে রাজনীতির প্রতিটি ধাপে দলের নেতাকর্মীদের পাশে থেকেছি। শত নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়েও রাজপথ ছেড়ে যাইনি। বিএনপি থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, তবে আমি পৌরবাসীর সেবা ও দলের প্রত্যাশা পূরণে নির্বাচন করব।”
আলোচনা সভায় উপস্থিত ছাত্রনেতারা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশ করে বলেন, “আমরা সংসদ সদস্য হারিয়েছি, তাই বেনাপোল পৌরসভার উন্নয়ন ও রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় একজন যোগ্য অভিভাবক প্রয়োজন। জাতীয়তাবাদী দল (বিএনপি) যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর বিজয়ের জন্য কাজ করব।”
বক্তারা আরও উল্লেখ করেন, ইমদাদুল হক ইমদাদ দীর্ঘ দিন ধরে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে একাধিকবার কারাবরণ এবং বলফিল্ড মাঠে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন। বেনাপোল পৌরসভার শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য এমন ত্যাগী ও তরুণ নেতৃত্বের বিকল্প নেই বলে সভায় নেতারা আশা প্রকাশ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:বেনাপোল পৌর বিএনপি সহসভাপতি. সাহাদুর রহমান খোকন, যুগ্ম সাধারন সম্পাদক মো. রেজাউল করিম ৮নং বিএনপির সাধারন সম্পাদকমো. ইসরাফিল সরদার ৬ নং ওয়ার্ড বিএনপির  সাধারন সম্পাদক ইসহাক মিয়া বিএনপি নপতা মো. মাকসুদুর রহমান কাক্কু পৌর যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু ছাত্রদলের শার্শা উপজেলার যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন ছাত্র নেতামো. মহিদুল ইসলাম  ছাত্র নেতা আক্তারুজ্জামান সনি৷ এছাড়াও বেনাপোল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *