হোসাইন মোহাম্মদ সেলিম, প্রতিবেদক ঃ ধানীর উত্তরায় পিনাকল স্পোর্টসের উদ্যোগে ৭.৫ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১২ শতাধিক রানারের অংশগ্রহণে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে দুটি আলাদা ইভেন্টে অংশ গ্রহণ করেন ৭ শতাধিক পুরুষ ও ৫ শতাধিক নারী।
পুরুষদের ইভেন্টে ১৯ মিনিট ৩৪ সেকেন্ডে ফিনিশিং লাইন অতিক্রম করে প্রথম হন বুরহান উদ্দিন। দ্বিতীয় ও তৃতীয় হন মো. হোসাইন ও আব্দুল হক। নারীদের ইভেন্টে ২৮ মিনিট ৪৮ সেকেন্ডে ফিনিশিং লাইন অতিক্রম করে প্রথম হন সুমাইয়া। দ্বিতীয় ও তৃতীয় হন জেসমিন ও মারিয়া।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আয়োজক ও অতিথিবৃন্দ। তাছাড়া প্রত্যেক ফিনিশারকে মেডেল প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের চেয়ারম্যান, হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এসময় তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, শক্তিশালী জাতি গড়ে তুলতে হলে সুস্থ, সবল ও গতিশীল তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে। এক্ষেত্রে খেলাধুলা ও শরীর চর্চার কোনো বিকল্প নেই।
এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রাব্বানি প্রমুখ। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদার।