হাকিকুল ইসলাম খোকন প্রতিনিধি আমেরিকাঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫, মংগলবার,এশিয়ান জার্নালিস্টস অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন (এজেএইচআরএফ)ঢাকার হোটেল ৭১-এ সন্ধায় এক অনুষ্ঠান আয়োজন করবে।
অনুষ্ঠানের মধ্যে থাকবে মহান বিজয় দিবসের আলোচনা সভা, এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড- ২০২৫ প্রদান অনুষ্ঠান এবং একটি বর্ণিল স্মারক উন্মোচন। দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করবেন ও পুরস্কার গ্রহণ করবেন।
জুরি বোর্ডের সদস্যবৃন্দ হলেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত,এএফএম সোলায়মান চৌধুরী,ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.দিলারা হাফিজ এবং ব্যারিস্টার সেলিম উল্লাহ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এজেএইচআরএফ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এমএম ইকবাল আলমগীর ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ।ইভেন্ট সেলিব্রেশন কমিটির কনভেনর ও সাবেক পরিচালক এফবিসিসিএল মেহেদী আলী ও মেম্বার সেক্রেটারি লায়ন মিঠু ধর চৌধুরী ।