জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কেশবপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত 

শামীম আখতার, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোর-৬ (কেশবপুর) আসনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিউট এর আয়োজনে কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে কেশবপুর উপজেলা নির্বাচন অফিস।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

প্রশিক্ষণে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার নির্বাচনকালীন আচরণবিধি, স্বচ্ছতা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়সমূহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও ভোটের পূর্বের দিনের কাজ, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সেখ রেজাউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) ইমদাদুল হক, কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, প্রিজাইডিং অফিসারগণ, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারগণ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *