তসলিমা আক্তার শিলা নির্বাচন পর্যবেক্ষন করতে ঢাকা গেছেন

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা :  জাতীয় সম্মিলিত ফোরামের (জেএস এফ) বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের সহধর্মিনী তসলিমা আক্তার শিলা গত মংগলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টায় আমিরাত এয়ার লাইনে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক এর জেএফকে ত্যাগ করেছেন ।

তসলিমা আক্তার শিলা বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণ করবেন নিউইয়র্ক এর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সংবাদ সংস্থা বাপসনিউজ, এনওয়াইবিডিনিউজ, নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম পক্ষথেকে । তিনি নির্বাচন পর্যবেক্ষণ শেষে মংগলবার,১০ মার্চ ২০২৬ নিউইয়র্কেপ্রত্যাবর্তন করবেন। বাপসনিউজকে এ বিষয়ে তার প্রবাসী বন্ধু মহল ও পারিবারিক সূত্র জানিয়েছন,তিনি দেশে পৌছার পর তার অতীতের সহপাঠী, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, রাজনৈতিক শুভানুধ্যায়ীদের, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এবং জেএসডি সাবেক নেতৃবৃন্দে এবং দাদা সিরাজুল আলম খানের অনুসারীদের সাথ আলোচনা ও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

তিনি নিউইয়র্ক প্রবাসী হওয়ার পর সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটির আন্দোলন সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন ।তিনি বর্তমানে বিভিন্ন সামাজিক ও কমিউনিটির সাথে নিয়মিত কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *