মো: আনিছুর রহমান,বেনাপোল প্রতিনিধি: চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে এবং মামলা হামলা নির্যাতন অত্যাচার জুলূম থেকে পরিত্রান পেতে ধানের শীষে ভোট দিন। বিগত ১৫ টি বছর যে ভাবে পালিয়ে বেড়িয়েছেন, অনেক মিথ্যা মামলার শিকার হয়ে বাড়ি থাকতে পারেন নাই এগুলো ভুলে গেলে হবে না। এসব থেকে পরিত্রান পেতে এবং দুর্নীতি মুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান এর হাতকে শক্তিশালী করুন। ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচন উপলক্ষে কাগজপুকুরে শার্শা -১ আসন এর ধানের শীষ প্রতিক এর প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রধান অতিথি হিসাবে নুরুজ্জামান লিটন এসব কথা বলেন।
রোববার (২৫ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বেনাপোল পৌর সভার ৪ নং কাগজপুকুর ওয়ার্ড বিএনপিও অঙ্গসংগঠনের আয়োজনে ওই ওয়ার্ড এর বিএনপি সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নুরুজ্জামান লিটন বলেন, আমরা চাই স্বস্তি শান্তি ও উন্নয়নের শার্শা। আমরা এই শার্শার মানুষ সকলে মিলে মিশে এক সাথে একটি ভালো সমাজ এবং রাষ্ট্র গড়তে চাই। কোন প্রকার অন্যায় অত্যাচার ও জুলুমকে প্রশ্রয় না দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার বিনির্মানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। আপনারা জানেন আমরা আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারন ও লালন করে আগামি ১২ ফেব্রয়ারীর নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে মানুষের সেবায় নিয়োজিত হতে চাই। একজন প্রকৃত রাজনীতিবিদ পাওয়ার জন্য নয় দেওয়ার জন্য রাজনীতি করে। আমি আপনাদের এই জনপদের সন্তান আগামি নির্বাচনে যদি বিজয়ী হতে পারি আপনাদের চাওয়া পাওয়া আমার সাধ্যমত চেষ্টা করব। আপনারা জানেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ফ্যামিলী কার্ড ও কৃষিকার্ড এর ঘোষনা দিয়েছেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ভর্তুকি দিয়ে ন্যায্য মুল্যে সার কিটনাশক বিজ বিতরন করবে।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়ার যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,সহসভাপতি নাসিমুল গনি বল্টু, সাহাবুদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, আহাদ আলী, বিএনপি নেতা মফিজুর রহমান সজন পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু প্রমুখ।