শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় মোটরসাইকেল যোগে ৪ জন বন্ধু বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় সড়কে ঝরলো জয় বর্মণ (২২) নামে এক বন্ধু’র প্রাণ। দূর্ঘটনায় অপর বন্ধুরা আহত হলেও তাদের মধ্যে সদিপ বর্মণ (২৩) এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে অপর দুই বন্ধু সামান্য আঘাত পেলেও সুস্থ রয়েছেন বলে জানাগেছে। এ দূর্ঘটনাটি ঘটে সোমবার ২৪ আগস্ট নওগাঁর ধামুরহাট উপজেলার শিমুলতলী ব্রীজের পাশে। নিহত যুবক জয় বর্মণ হলেন, ধামুরহাট উপজেলার চকহরিপুর এলাকার নীল কমল বর্মণের ছেলে এবং গুরুতর আহত যুবক সদিপ বর্মণ একই এলাকার দুলাল বর্মণের ছেলে। স্থানিয় সুত্র জানায়, তারা ৪ বন্ধু একটি মোটরসাইকেল যোগে আগ্রাদ্বিগন থেকে বাড়িতে ফেরার পথে শিমুলতলী ব্রীজ এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের পাশে থাকা পিলারের সাথে মোটরসাইকেল ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জয় বর্মণের মৃত্যু হয়। এসময় সাথে থাকা আরো ৩ জনের মধ্যে সদিপ বর্মণ গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ধামুরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মিন্টু রহমান।