নওগাঁয় ট্রেনে কাটা পড়ে মানষিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলাম (১৯) নামে মানষিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে উপজেলার বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম (১৯) উপজেলার আমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। 

জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বেলা ১২ টার দিকে আত্রাই স্টেশন পার হয়ে নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় মনিরুল রেললাইন পার হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খেয়াল না করায় ট্রেনেটি পিছন থেকে তাকে ধাক্কায় দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খেয়াল না করাই ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে মরেদহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *