জাকির হোসেন ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:আজ রবিবার ১১টার দিকে চলতি ২০২২-২৩ অর্থ বছরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় “অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর” আওতায় চল্লিশ দিনের জন্য ১ম পর্যায়ে দরিদ্র জনগোষ্টির কর্মসংস্থানের মাধ্যমে ৪০ টি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরে মাটি ভরাট কাজের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম তার স্বাগত বক্তব্যে প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, এ প্রকল্পে সর্ব মোট ব্যয় হচ্ছে শ্রম মজুরি ৩ কোটি ৮৯ লক্ষ্য ৬০ হাজার টাকা। এ লক্ষ্যে নিয়ামতপুর উপজেলায় ৮টি ইউনিয়নে ২৪৩৫ জন দরিদ্র অভাবী শ্রমিক প্রতিদিন ৪০০ টাকা মুজুরিতে ৪০ দিন কাজ করার সুযোগ পাচ্ছে।এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম বুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য্যসহকারী মোর্শেদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।