মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুর: “এসো সাহিত্য চর্চা করি আলোকিত জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় মাসিক সাহিত্য আড্ডার আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ডিসেম্বর) বিকালে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে ওই সংগঠনের সাধারণ সম্পাদক কবি আহম্মদ হোসেন বাবুর সঞ্চালনায় সভাপতি কবি ড.আবুল হায়াত ইসমাইল এর সভাপতিত্বে মাসিক সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাহিত্য ও কবিতা নিয়ে আলোচনা করেন এবং কবিতা পাঠ করেন বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মোহাম্মদ আককাস আলী। অন্যানের মধ্যে কবিতা পাঠ করেন ওই সংগঠনের কবিগণ। কবিতার ঝংকারে সাহিত্য আড্ডার আসর মুখোরিত হয়ে ওঠে।