বদলগাছীতে এমপি ফজলে হুদা শহীদ বেদিতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার পুষ্পাঞ্জলি অর্পণ করেন

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই সকাল ৬ টায় শহীদ বেদিতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে পুষ্পাঞ্জলি অর্পণ করেন নওগাঁ-৩ আসসের সাংসদ  ফজলে হুদা বাবুল।
 এরপর উপজেলা প্রশাসনের পক্ষে এবং দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকেও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত সকলে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। স্বাধীনতার এই গৌরবময় দিনে জাতির বীর সন্তানদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *