বদলগাছীতে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয়

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনবসতিপূর্ণ এলাকায় এমন বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।
 বুধবার(১১ ফেব্রুয়ারী) ভোরে বদলগাছী উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে সম্পদের মুদি দোকান থেকে বোমা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। বেলা ১২ টায় বোমাগুলো নিষ্ক্রিয় করে বোমা ডিসপোজাল ইউনিট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আক্কেলপুর গুরুত্বপূর্ণ সড়কের পাশ থেকে সন্দেহজনক একটি সাদা বস্তা দোকানের পাশে পড়ে থাকতে দেখে টহলরত র‍্যাব সদস্যরা। পরে সেনাবাহিনী, পুলিশ, ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে কাঁচের বোতলে তৈরি পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে বোমাগুলো বোমা ডিসপোজাল ইউনিট বোমাগুল নিরাপদ স্থানে সরিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করে।
বদলগাছী থানার ওসি লুৎফর রহমান জানান, “অভিযান চালিয়ে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *