বরগুনার আমতলীতে নৌবাহিনী ও থানা পুলিশের যৌথ চেকপোস্ট

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে নৌবাহিনী ও থানা পুলিশের যৌথ চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে।  ২৯শে নভেম্বর এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন ছুরিকাটা এলাকার আমতলী-কুয়াকাটা-ঢাকা মহাসড়কে নৌবাহিনীর আমতলী কন্টিজেন্ট কমান্ডার, লেফটেন্যান্ট শাহরিয়া সাফাত এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর একটি সেকশন ও আমতলী থানা পুলিশের তিন সদস্যের সমন্বয়ে এ চেকপোস্ট পরিচালনা করে।

চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মাহিন্দ্রা, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। চেকপোস্টে মোটর সাইকেল ১১৮ টি,বাস ৭ টি,প্রাইভেট কার ৪ টি, ট্রাক ৭ টি, মাইক্রোবাস ৯ টি, সিএনজি ৪ টি, মাহিন্দ্রা ৫ টিতে তল্লাশি করা হয়। এতে সর্বমোট ৭ টি মামলার বিপরীতে, সাইত্রিশ হাজার পাঁচশত টাকা জরিমানা, এবং বৈধ কাগজপত্র না থাকায় ১ টি মোটর সাইকেল জব্দ করে, আমতলী থানায় নিয়ে আসা হয়। উল্লেখ্য, উক্ত চেকপোস্ট চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *