মো: আনিছুর রহমান বেনাপোল (যশোর) প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রেখে সকল কর্মকর্তা কর্মচারী দুপুর থেকে নিখোঁজ। সোমবার (২৫ আগষ্ট) এসংক্রান্ত গুজবে সংবাদ নিতে পৌরসভায় গিয়ে দেখা যায় কোন কর্মকর্তা কর্মচারী উপস্থিত না থাকায় সেবা নিতে আসা মানুষ দীর্ঘ সময় দাড়িয়ে থেকে ভোগান্তিতে পড়েছে। পরে খোজ নিয়ে জানা যায় এরা শার্শার সহকারী ভুমি কর্মকর্তার বিদায় অনুষ্ঠানে যোগদানে অংশ নেয়।
দুপুরে পৌরসভা কার্যালয়ে গিয়ে দেখা যায়, একজন নারী রিসেপশনিস্ট ছাড়া আর কোনো কর্মকর্তা নেই। সেবা নিতে আসা মানুষ অপো করেও সাড়া না পেয়ে ুব্ধ হয়ে ফিরে যান। এক ভুক্তভোগী ােভ প্রকাশ করে বলেন, “এখন পৌরসভায় একজন কর্মকর্তাও নেই। এটা কি সরকারি ছুটি? আমরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছি।”
এদিকে পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থার সৃষ্টি হয়েছে। জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স আদায় ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন না থাকায় নাগরিকদের ােভ বাড়ছে। যদিও পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজির হাসান তার ব্যক্তিগত ফেসবুক পেজে রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের একটি পরিকল্পনার খসড়া প্রকাশ করেছিলেন, তবুও দীর্ঘ সময় পার হলেও কোনো অগ্রগতি দেখা যায়নি।
পৌরসভা সূত্রে জানা যায়, কর্মকর্তারা দুপুরে বিদায় অনুষ্ঠানে যোগ দিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ বিষয়ে প্রশাসকের সঙ্গে মোবাইল খুদেবার্তায় যোগাযোগের চেষ্টা করেও কোনো জবাব পাওয়া যায়নি।
পৌরবাসীর অভিযোগ, একটি বিদায় অনুষ্ঠানের জন্য পুরো পৌরসভার কার্যক্রম স্থগিত করা দায়িত্বহীনতা। তারা উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন ও পৌরসেবার মানোন্নয়নে প্রশাসনের জরুরি হস্তপে দাবি করেছেন।