বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের এর ইফতারি বিতরন

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌর জাতিয়তাবাদী দল (বিএনপি) এর সাধারন সম্পাদক আবু তাহের ভারত মাসব্যাপি ইফতার বিতরন এর ধারবাহিকতায়  অসহায় পথচারী দরিদ্র, রোজাদারদের মাঝে ৭দিন  ইফতার বিরতন করছেন। প্রতিদিন তার এই ইফতার বিতরনের মত মহৎ উদ্যেগে অসহায় রোজাদারদের মুখে হাসি ফুটেছে। তিনি স্ব-উদ্যেগে বেনাপোল বাজারের হীরা সুপার মার্কেটে প্রতিদিন কমপক্ষে ২৫০-৩০০ জন পথচারী ও অসহায় মানুসের মাঝে  উন্নত মানের ইফতারী দিয়ে থাকেন।

বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাদ আলী বলেন সমাজের কাছে পৌর বিএনপির সাধারন সম্পাদকের চাওয়া পাওয়ার কিছু নাই। তিনি চান এই সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন এগিয়ে যায়। দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। এসব পিছিয়ে পড়া মানুষকে  আবু তাহের ভারত অনেক আগে থেকে সহযোগিতা করে থাকেন।  তিনি প্রতিবছরের ন্যায় এবছরও তার মাস ব্যাপি ইফতার বিতরন  এর কর্মসুচী হাতে নিয়েছেন। সেই উদ্যেগে তিনি প্রথম রমজান থেকে এই শহরের পথচারী ও অসহায় দরিদ্র রোজাদারদের মধ্যে ইফতার বিতরন করেন।

হতদরিদ্র  ফাতেমা বেগম এর সাথে কথা হয়, তিনি বলেন আমি এই শহরে বাসা  বাড়িতে কাজ করি। রমজান মাসে বেলা ৪ টা পর্যন্ত লোকের বাসায় ঘর মোছা মাছ তারকারির কাটার কাজ শেষে বাড়িতে যাই। এরপর বাড়িতে ভাল ইফতারী তৈরী করার মত সামর্থ্য না থাকায় ভারত সাহেবের নিকট থেকে প্রতিদিন ইফতারী নিয়ে ইফতারী করি। কোন সমস্যা হয় কি না ইফতারী নিতে জানতে চাইলে তিনি বলেন না এখানে যত মানুষ আসে প্যাকেট করা আছে প্রত্যেকের হাতে হাতে ইফতারি দিয়ে দেয়।

এবিষয় আবু তাহের ভারত এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই শহরে আমার বসবাস। সে সুত্রে আমার সামর্থ্য অনুযায়ী সমাজের মানুষের পাশে দাড়ানো উচিৎ। আমি সেই অনুযায়ী কাজ করি। রমজান মাসে অনেকের  পরিবার পরিজন নিয়ে ইফতারী করতে অনেক সমস্যা হয়। তাই যতটুকু পারি ততটুকু আমি অসহায় ছিন্নমুল পথচারীদের পাশে থাকার চেষ্টা করি।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ সাবেক কমিশনার ইছাহাক মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *